
গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিটির উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন বেগমখালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত রাষ্ট্রদোহী মামলায় সমন জারির প্রতিবাদে এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বহিঃবিশ্ব বিএনপি নেতা এস. আলম রাজীবকে হলুদ মিডিয়া কর্তৃক আন্তর্জাতিক জঙ্গী আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদের দেশটির রাজধানী আবুধাবিস্থ সেন্ড মেরিন রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সংযুক্ত আরব আমিরাত শাখা সাইবার ইউজার দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক আব্দুল আলীম সাইফুলের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক সাজ্জাদুর সাচ্ছুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বি এন পি ও ইউ.এ.ই বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক আবলু ছালাম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুধাবি বিএনপির সভাপতি খতিব জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাফফাহ বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম, ইউ.এ.ই বিএনপির যুগ্ন সম্পাদক আবদুল কুদ্দুস খালেদ, মুসাফফাহ বিএনপির সাধারন সম্পাদক আহাম্মদ হোসেন তালুকদার, আবুধাবি শ্রমিক দলের সভাপতি সরওয়ার আলম ভুট্টো, ইউ.এ.ই সাইবার ইউজার দলের যুগ্ন আহ্বায়ক সাজ্জাদুর সাচ্ছু, মোঃ ইকবাল হোসেন, মনছুর আলম, সফি আলম ফটিয়া, ইলিয়াস ভূঁইয়া, এনামুল হক মোল্লা, মোঃ নাসির, কাজী নজরুল ইসলাম, সাহাবুদ্দীন, ইব্রাহীম খলিল, মোঃ মিলন, নজরুল ইসলাম, ওহিদ হাওলাদার জীবন, মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে তাদের বক্তব্যে বলেন, তিন তিন বার এর নির্বাচিত বাংলাদেশের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট মামলা বিএনপি'র বিরুদ্ধের বর্তমান অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন বিএনপি'র জনপ্রিয়তায় ভীত সন্তস্ত্র। তাই একের পর এক দমননীতি চালিয়ে যাচ্ছেন।
সেই সাথে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বহিঃবিশ্ব বিএনপি নেতা এস. আলম রাজীবকে সম্প্রতি আন্তর্জাতিক জঙ্গী ও নব্য রাজাকার আখ্যা দিয়ে অপপ্রচার চালানোয় এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাবশতঃ তার বাবা একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে এবং তার পরিবারকে নব্য রাজাকার উপাধি ও জঙ্গী মদদদাতা হিসেবে হলুদ মিডিয়া কর্তৃক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য যে, শুধুমাত্র অনলাইনে জাতীয়তাবাদী প্রচারনা ও তারেক রহমানের মিডিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে শহীদ উপাধি দিয়ে প্রচারণা চালানোয় তার বিরুদ্ধে এই অপপ্রচারে এখন অবৈধ সরকারের তল্পি মিডিয়ারা নিয়োজিত।



No comments:
Post a Comment
Thank's for your comment....